টাঙ্গাইল জেলা কারাগারে বন্দীদের মাঝে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশ ছাড়িয়ে বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়েছে তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক উদ্যোগ নিলেন জেলা কারাগারে বন্দিরাই কেন এই আনন্দ থেকে বঞ্চিত হবে। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারের ১৮ টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে টিভির ব্যবস্থা করার মাধ্যমে কারাবন্দীদের জন্য খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। এ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান তিনি নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দীগণ অনুরোধ করেন তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার। একজন স্বাভাবিক মানুষের মতই কারাবন্দীরও অধিকার রয়েছে বিশ্বকাপ ফুটবলের আনন্দে শরীক হওয়ার। এই তারণা থেকেই এ উদ্যোগ নিয়েছি মর্মে জেলা প্রশাসক শরীফা হক জানান। জেল সুপার, জেলা কারাগার টাঙ্গাইল জানান বিশ্বকাপ ফুটবলের জন্য কারাগারে টিভি স্থাপনের মাধ্যমে কারাবন্দীদের মাঝে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।