কিশোরগঞ্জে সদর উপজেলা গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্দিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা বুধবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ। উপজেলার গ্রাম আদালত ব্যবস্থাপনা প্রকল্পের সমন্বয়কারী মোঃ কবির উদ্দিনের পরিচালনায় এতে বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনাসভায় অংশ নেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির,তথ্যসেবা কর্মকর্তা তনুশ্রী ভৌমিক, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, কর্শাকড়িয়াইল ইউপি টেয়ারম্যান বদর উদ্দিন, ব্রাক ডিস্ট্রিক কোর্ডিনেটর সাফরিনা জান্নাত, সাংবাদিক আমিনুল হক সাদী, এনজিও প্রতিনিধি জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, মোঃ কামরুজ্জামান প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।