ধামইরহাটে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও বৃক্ষ রোপন কর্মসূচি

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) :
| আপডেট: ১০ জুন, ২০২৬, ০৯:০৯ পিএম | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৯:০৯ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও বৃক্ষ রোপন কর্মসূচি

‘প্রকৃতি থেকে অনুপ্রাণিতঃ জলবায়ুর জন্য-আমাদের ভবিষ্যতের জন্য’ এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬”উদযাপন উপলক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ঐতিহাসিক ধামইরহাট ইউনিয়নের জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ মাঠে ১০ জুন সকাল ১০ টায় আলোচনা সভা, র‌্যালী, পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও বৃক্ষ রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিবস পালনের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক, স্কুল কলেজের শিক্ষার্থী , শিক্ষক ও কমিউনিটির সদস্যগন, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার নিমিত্তে পরিবেশ সুরক্ষা রাখার নিমিত্তে বৃক্ষ রোপন করা হয়। উক্ত সভায় জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম মহোদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোছাঃ আয়েশা সিদ্দিকা ও ধামইরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বাজিব হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা মোছাঃ রেবেকা বেগম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ইএসডিও এর উন্নয়ন কর্মীবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবক , ইয়ুথ গ্রুপ, স্থানীয় বাসিন্দাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি মোঃ আবুল বয়ান তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন, খরা ও পরিবেশ দূষণের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহব্বান জানান এবং এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য ইএসডিওকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে সহায়ক হবে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী ও দিবসের তাৎপর্য মুলক বক্তব্য প্রদান করেন ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের সিনিয়র অফিসার (সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা) গিতা মিস্ত্রী। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে রোপনকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যগণ উক্ত চারাগুলো পরিচর্যা করবে। এবং সভার সভাপতি ঘোষনা দেন যে, আগামী বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোপণকৃত গাছের জীবিত থাকার হার ও পরিচর্যার ভিত্তিতে শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। আসুন, আমরা সবাই গাছ লাগাই, গাছের যত্ন নিই এবং একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তুলি।

আপনার জেলার সংবাদ পড়তে