ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
জানাগেছে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে গাড়াগঞ্জ কলেজ মোড় এলাকা থেকে উপজেলার বারইপাড়া গ্রামের আবেদ মোল্লার ছেলে হাসেম মোল্লা ও গোলাম কুদ্দুস মোল্লার ছেলে জালাল মোল্লাকে আটক করে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, দীর্ঘদিন ধরে আটকৃত ব্যক্তিরা মাদকের ব্যবসার সাথে জড়িত। আটকৃত ব্যক্তিদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোটে সোপর্দ্য করা হয়েছে।