নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় গুলিতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, আইন শৃংখলা, চোরাচালান, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও নাশকতা রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, এলজিডি প্রকৌশলীসহ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।