পিরোজপুরে প্রতিমা ভাঙচুর অগ্নিসংযোগ, গেফতার ১

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ১১ জুন, ২০২৬, ০৩:৩৫ পিএম | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৩:৩৫ পিএম
পিরোজপুরে প্রতিমা ভাঙচুর অগ্নিসংযোগ, গেফতার ১

পিরোজপুর পৌর মহাশ্মশান এর কালি মন্দিরে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নি সংযোগ করার অভিযোগে প্রদীপ কুমার আইচ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। প্রদীপ পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের  খুমুরিয়া এলাকার মৃত অনিল কুমার আইচ এর ছেলে। গতকাল বুধবার তাকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। গত ১ জুন মধ্যরাতে প্রদীপ পিরোজপুর পৌর শ্মশানে ঢুকে কালি মন্দিরের প্রতিমা ভাংচুর, অগ্নি সংযোগ ছাড়াও শ্মশানে মৃতদের সৎকার করার জিনিসপত্র ও প্রণামীর টাকা চুরি করে নিয়ে যায়।  পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানিয়েছে এ ঘটনায় মামলা হলে পুলিশের তদন্তে প্রদীপ ওই ঘটনা ঘটিয়েছে বলে প্রমান মিললে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রদীপ ফৌজদারী কার্য বিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দী দিয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে