জিয়ানগর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ১১ জুন, ২০২৬, ০৪:৪৪ পিএম | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৪:৪৪ পিএম
জিয়ানগর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল ফকির, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল শেখ, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ১১ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে