টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৭:১২ পিএম
টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়ন এলাকা থেকে ৫ লক্ষ পিস ইয়াবাসহ মায়ানমারের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারীর চক্রের ২ জন সদস্য গ্রেপ্তার করেছে করেছে র‌্যাব-১৫। গ্রেফতারকৃত উভয়েই মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানাধীন ভুসিডং জেলার খায়াংখালী মৃত নূর মোহাম্মদ সায়েদের পুত্র মোঃ সাজেদ (৩২) ও দলিয়াপাড়া আবদুল হামিদের পুত্র  এনামুল হাসান (৩৩)। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫ মিডিয়া কর্মকর্তা আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,  মিয়ানমারের কতিপয় কুখ্যাত মাদক কারবারি চক্রের সদস্যরা মাদকের একটি বিশাল চালানসহ গোপনে টেকনাফ থানাধীন এলাকায় নিয়ে আসার গোপন তথ্যের ভিত্তিতে ১১ জুন ভোর ৪.৩০ ঘটিকার সময় আভিযানিক দল সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডল পাড়া সাকিনস্থ মোঃ কবির হোসেনের জমিতে ইয়াবা কারবারীদের ইয়াবাসহ দেশে প্রবেশকালে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করাকালে র‌্যাব সদস্যগণ আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত ২ জন মিয়ানমারের নাগরিক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। আরো ৪/৫ জন অজ্ঞাত ইয়াবা কারবারী দৌঁড়ে পালিয়ে যায়। তাদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। আটক মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে আসে। এতে ৫ লক্ষ পিস ইয়াবা পাওয়া যায়।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে