দৌলতখানে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০২:২৪ পিএম
দৌলতখানে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত

ভোলার দৌলতখানে আগুন লেগে তিনটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১২ জুন) ভোররাতে পৌর শহরতলীর লাহারীজাঙ্গাল মোড় এলাকায় ভয়াবহ  অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুন লাগার পর স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।  পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।   আগুন লেগে ব্যবসায়ীদের  মালামাল পুড়ে যাওয়ায় সর্বস্বান্ত  হয়ে পড়েছেন তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, রেস্টুরেন্টের মালিক জাকির হোসেন, ফল ব্যবসায়ী আকবর হোসেন ও মুদি ব্যবসায়ী মোঃ বাবুল।  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আকবর হোসেন জানান, গভীর রাতে হঠাৎ  জাকিরের দোকানে  আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহ  লেলিহান শিখায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের ধারণা    দুর্বৃত্তের দেয়া আগুনে এমন ন্যাক্কারজনক  ঘটনা ঘটতে পারে।  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেন বলেন, সমিতি থেকে ঋণ নিয়ে দোকান দিয়েছি। আগুনে সবকিছু শেষ হয়ে গেছে।  দৌলতখান ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান,  খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা জানা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে