খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ১০:৪৪ এএম
খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

খেলনা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত এনায়েত খান (৫০) স্থানীয়দের ম্যানেজ করে বিষয়টি রফাদফার চেষ্টা করেন। পরবর্তীতে ব্যর্থ হয়ে তিনি এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন। ঘটনাটি বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার খবর পেয়ে কাজীরহাট থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছেন। এরআগে বুধবার (১০ জুন) বিকেলে কাজীরহাট এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শিশুর দাদা বাদি হয়ে কাজীরহাট থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ওই এলাকার আক্কেল আলী খানের ছেলে এনায়েত খানকে (৫০) আসামি করা হয়েছে।

স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটির মা কাজে বের হন। পরবর্তীতে এনায়েত খান শিশুটিকে খেলনা দেওয়ার কথা বলে বাহিরে ডেকে নেয়। পরে জোরপূর্বক পার্শ্ববর্তী বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পরলে তাকে ঘটনাস্থলেই ফেলে রেখে চলে যায় এনায়েত। পরে শিশুটির মা বাড়ি ফিরে মেয়ের কান্না শুনে তাকে খুঁজে পেয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। এ সময় বিষয়টি জানাজানি হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পল্লী চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশে খবর দিতে এবং বরিশালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে শিশুর অভিভাবকরা লোকলজ্জার ভয়ে শুরুতে থানায় অভিযোগ করতে রাজি হননি। এদিকে বুধবার রাতে এনায়েত খান স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি টাকা-পয়সা দিয়ে মীমাংসার চেষ্টা করেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার বিকেলে কাজীরহাট থানা পুলিশ শিশুটিকে অভিভাবকসহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে