"উন্নয়ন হোক প্রকৃতির সাথে, প্রকৃতির বিরুদ্ধে নয়" শ্লােগানকে সামনে রেখে পাঁচদিনব্যাপী কর্মসূচি শুরু করা হয়েছে। বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে সাজেক পর্যন্ত পাঁচদিন ব্যাপী পরিবেশ সচেতনতামূলক মোটরসাইকেল ট্যুর শুক্রবার ভোরে শুরু করা হয়। গ্রিন রাইডার্স টিম, পরিবেশ রক্ষার বার্তা নিয়ে তিনটি মোটোরসাইকেলযোগে আগৈলঝাড়ার চেংগুটিয়া গ্রাম থেকে যাত্রা শুরু করা হয়। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ট্যুর টিমের সদস্যরা প্রতিটি শহরে বিরতি দিয়ে পরিবেশ নিয়ে সংলাপ শেষে লিফলেট বিতরণ করবেন। বরিশাল থেকে পাঁচদিন ব্যাপী এ যাত্রার শেষ গন্তব্য মেঘের দেশ সাজেক।