সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় আলীহাট, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিমুল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রতিটি ইউনিয়নে ৯ হাজার করে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।