ভূরুঙ্গামারী ঢাকা দুরপাল্লার বাস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
| আপডেট: ১৩ জুন, ২০২৬, ০৪:৩৭ পিএম | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৪:৩৭ পিএম
ভূরুঙ্গামারী ঢাকা দুরপাল্লার বাস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে শনিবার উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগন ও উপজেলা বিএনপির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আন্ধারীঝাড় এলাকায় বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাস সার্ভিস বন্ধ থাকায় সীমান্তবর্তী এ উপজেলার মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, ইফতেখারুল ইসলাম শ্যামা, কাজী নিজাম উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস চালুর দাবি জানান এবং দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
আপনার জেলার সংবাদ পড়তে