বরিশালে

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৫:০৫ পিএম
ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে বাংলাদেশের রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশগুলোর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যকার গড় দূরত্ব প্রায় ৭ হাজার ৫০০ থেকে ৯ হাজার ৫০০ মাইল দূরত্বে। অথচ প্রতিবারের ন্যায় এবারও বিশ্বকাপের ঢেউ এসেছে আছরে পড়েছে বাংলাদেশের সর্বদক্ষিণের নদীমাতৃক জেলা বরিশালে। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা বরিশালে পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা ও মিলন মেলার মাধ্যমে তাদের প্রিয় দলের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ করেছেন। এ সময় একে অপরের ওপর নানা অভিযোগ করার পাশাপাশি এবারের বিশ্বকাপ জয়ের আশাবাদ ব্যাক্ত করেছেন।

বরিশাল নগরীর বেলস পার্কে বিকেল তিনটায় ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফলতম দল ব্রাজিল সমর্থকরা পৃথক দুইটি মোটরসাইকেল শোভাযাত্রা ও মিলন মেলা করেছেন। অপরদিকে দুপুর দুইটায় গত আসরের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। এ সময় আর্জেন্টিনার সমর্থকরা দাবি করে বলেন, গতবারের মতো এবারেরও বিশ্বকাপ দখলে থাকবে আর্জেন্টিরা। পাশাপাশি ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ব্রাজিল সমর্থকরা পাল্টা অভিযোগ করে জানিয়েছেন, ব্রাজিলের এবারের বিশ্বকাপ জয় কেউ আটকে রাখতে পারবে না। আর্জেন্টিনা হাত দিয়ে কিংবা প্লাটিংছাড়া কোন বিশ্বকাপ জয় করতে পারেনি। ফলে এবারের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বকাপ আয়োজনের কোন খেলাতেই হাত দিয়ে গোল করার সুযোগ পাবেননা আর্জেন্টিনা। ফলে আর্জেন্টিনার হার নিশ্চিত বলে দাবি করেছেন ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের পৃথক দুইটি মোরসাইকেল শোভাযাত্রায় পিকআপ ভাড়া করে সাউন্ড সিস্টেমের আয়োজন করা হয়। সেখানে বিশ্বকাপের নানা গান বাজানো হয়েছে। এছাড়া উভয়দলের বড় বড় পতাকা নিয়ে আসেন সমর্থকরা। পরে দুই দলের সমর্থকরাই শতাধিক মোটরসাইকেল নিয়ে পৃথক শোভাযাত্রা বের করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন। তারা যার যার পছন্দের দলকে সমর্থন দিয়ে উৎসাহ যোগাতে পারেন। তবে নিজেদের মধ্যে এমন কোন উস্কানিমূলক বক্তব্য দেয়া যাবেনা, যাতে করে তর্ক-বির্তক ও হামলা-সংঘর্ষের মতো কোন ঘটনা ঘটে।

আপনার জেলার সংবাদ পড়তে