দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভা, বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা, ভিক্ষুকদের মাঝে ছাগল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৩ জুন শনিবার বেলা ১১ টা হতে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ ইছামতি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভা, বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং দিনাজপুর সামাজিক বন বিভাগের আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে উপজেলায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা ফরেস্টার এস এম রায়হান কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, আইডিয়াল রেসিঃ মডেল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন, প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন হামদু প্রমূখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে সকল ইউপি চেয়ারম্যান, সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।