প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সাথে পিরোজপুরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে । আজ শনিবার (১৩) জুন দুপুরে জেলা প্রশাসক কার্যালয় ক্যামপাসে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, গোয়েন্দা সংস্থা এনএসআই এর যুগ্ম পরিচালক মো: মিজানুর রহমান, পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলী। জেলা প্রশাসক আবু সাঈদ পিরোজপুর জেলায় বৃক্ষ রোপন উদ্বোধনকালে বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে বলে যে ঘোষনা দিয়েছেন সেই ঘোষনার অংশ হিসেবে পিরোজপুর জেলার সব উপজেলায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হবে। এ সময় জেলা প্রশাসক কার্যালয় ক্যামপাস ও এর আশেপাশ শতাধিক বৃক্ষ রোপন করা হয়।