দশমিনায় নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে নিহত ২, আহত ৪

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ১১:০৭ পিএম
দশমিনায় নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে নিহত ২, আহত ৪

পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎপৃষ্ঠে ২ শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউলিয়াপুর গ্রামে এঘটনা ঘটেছে। 

স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় গুলি আউলিয়াপুর গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ রফিক হাওলাদারের রাড়িতে গভীর নলকুপ স্থাপনের জন্য লোহার খাাম্বা স্থাপনের সময় খাম্বা হেলে বিদ্যুৎ লাইনের প্রধান তারের ওপর পড়লে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে টিউবয়েল শ্রমিক দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রুশনে আলী প্যাদার ছেলে মোঃ বেল্লাল (৪০) এবং ঢাকার কদমতলি থানার মুজাহিদ নগর এলাকার মোঃ বেল্লাল হোসেনের ছেলে মোঃ ইউসুফ (৩০) ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। এসময় তাদের বাচাঁতে গিয়ে গুরুতর আহত হয়েছেন নলকুপ শ্রমিক মোঃ রাকির হোসেন (১৭) মোঃ রনি (১৮) মোঃ মারুফ (১৯) মোঃ রিফাতকে (২১) গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে  দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রনগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসীম সমদ্দার জানান, গভীর নলকুল স্থাপনের জন্য শ্রমিকেরা লোহার খাম্বা স্থাপনের সময় ওই খাম্বা হেলে বিদ্যুতের প্রধান তারে আটকে গেলে এ র্দূঘটনা ঘটেছে। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এঘটনায় দশমিনা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত শ্রমিকদের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে