রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন বলেছেন, আগামী ৫ বছরে সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। যা আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি আরো বলেন, আমাদের রংপুরে বৃক্ষরোপণের টার্গেট দেয়া হয়েছে সাড়ে ৪ লক্ষ্য। প্রথম বছরে তা হতে ৬০ হাজার বৃক্ষরোপণ করতে হবে। আমাদের যে টার্গেট দেয়া হয়েছে আমরা তার চেয়ে অনেক বেশি বৃক্ষরোপন করবো। শনিবার (১৩ জুন) রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর হাজীরহাট বটতলা বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনাকৃত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রশাসক সিটিবাসীর উদ্দ্যেশ্যে বলেন, আপনাদের দায়িত্ব বৃক্ষগুলোকে সুন্দরভাবে যত্ন নেয়া, যেনো বৃক্ষগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে ও সকলে উপকারভোগ করতে পারে। পাশাপাশি জনসাধারনের প্রতি আরো অনুরোধ আপনাদের বাড়ির আশপাশে যে ফাকা যায়গা গুলোন আছে সেই জায়গাটুকু ফেলে না রেখে বৃক্ষরোপন্ করে নিজেরা স্বারলম্বি হোন ও দেশকে স্বাবলম্বি করুন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-২) আব্দুস সেলিম জুয়েল, রংপুর মহানগর বিএনপির সদস্য মোহসিন আলী, মোজাহার হোসেন বাটুল, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, রংপুর মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক হিরু, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুদু, সাধারণ সম্পাদক হাসমতসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।