রাজিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৬:৪০ পিএম
রাজিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের চর রাজিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার(১৩ জুন) দুপুরে চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয় মাঠে, শিবের ডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এবং রাজিবপুর মহিলা কলেজ মাঠসহ রাস্তার পাশে জেলা পরিষদের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম শামীম মহোদয়। উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান,চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুছা মিয়া, কৃষি বিভাগের ওসমান গনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী বৃন্দ। জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে  উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে