কাহারোলে দুর্গা পূজা উপলক্ষে জিআর এর চাল বিতরণ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ০২:৪২ পিএম
কাহারোলে দুর্গা পূজা উপলক্ষে জিআর এর চাল বিতরণ

দিনাজপুরের কাহারোলে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে জিআর চাল বিতরণ ও পুজামন্ডপে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোকলেদা খাতুন মীম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ জনাব আলী সরকারের উপস্থানায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (কাহারোল সাকের্ল) মোঃ মনিরুজামান, উপজেলা বিএনপি সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, কাহারোল থানার ওসি মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের সভাপতি নির্মল কুমার রায়সহ উপজেলার ছয়টি ইউনিয়নের দুর্গাপুজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ বক্তৃতা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে