গোমস্তাপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৬:৪৩ পিএম
গোমস্তাপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর গোমস্তাপুরে এই কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসন,রহনপুর পৌরসভা ও বনায়ন বিভাগ আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা গাছ গাছ রোপণ করা করা হয়। রহনপুর পৌরসভার পিড়াসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার ( ভুমি) উম্মে সালমা রুমা, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক কাউন্সিলর আশরাফুল হক, শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, বনায়ন কর্মকর্তা সিরাজুল ইসলাম, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, রহনপুর পুলিশ তদন্তের ইনচার্জ আতিকুর রহমানসহ অন্যরা। পরে পীড়াসন সড়কে রহনপুর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রহনপুর ইউনিয়নের জনতা স্কুলমোড় টু লক্ষীপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে বিভিন্ন ধরণের চারা গাছ রোপণ করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে