গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ১৩ জুন, ২০২৬, ০৮:৩৯ পিএম | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৮:৩৯ পিএম
গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাহমিনা আক্তার তন্নী (৩০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকাল তিনটায় দিকে উপজেলায় পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার তন্নী ওই গ্রামে আবু তাহেরের বড় মেয়ে। সে এম. এ পাশ করেন এবং বর্তমান খুরশিদ মহল উজানভাটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করতেন। স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক সারোয়ার জাহান বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মেয়েটি সবেমাত্র এম. এ পাশ করেন এবং অবিবাহিত ছিলো।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে পাঁচবাগ গ্রামে বাড়িতে নিজ ঘরে কাজ করার সময়ে টেবিলে ওপরে থাকা টেবিল ফ্যানে হাত দিতেই তাহমিনা আক্তার তন্নী বিদুৎতায়িত হয়ে আহত হন। পরে তাকে স্বজনরা পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে