দক্ষিণ গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু বোতলে পানি পানে দুই শিশুর মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫৭ পিএম
দক্ষিণ গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু বোতলে পানি পানে দুই শিশুর মৃত্যু

খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু বোতলে থাকা পানি পান করে দুই শিশুর মৃত্যু হয়েছেএ ঘটনায় অপর এক শিশু চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন। গত রোববার (২৫ অক্টোবর) সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুমায়রা (৬)। নিহত শিশুরা একই গ্রামের বাসিন্দা। সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রার মৃত্যু হয়। পাগলা থানার উপপরিদর্শক এসআই আনোয়ার হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্লাস্টিক বোতলজাতকরণ বড় শ্যাম্পু বোতল শেষ হয়ে গেলে আবর্জনা হিসাবে ঘরের এক কোণে রেখে দেয় স্বজনরা। ঘটনার দিন সকাল সাড়ে নয়টায় ওই মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতল বের করে নিহত মাহমুদ হাসান সাজিত, হুমায়রা সহ তিন শিশু প্লাস্টিকের হাড়ি পাতিল নিয়ে খেলাধুলা করছিল। ওই শ্যাম্পুর ফেনা দিয়ে প্লাস্টিকের হাড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করছিল। আবার নোংরা করছিল। খেলাধুলার একপর্যায়ে ওই মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে পানি ভরে ফেনা তৈরি করে। পরে ওই ফেনাসহ শ্যাম্পুর বোতলের পানি পান করে। এতে তিন শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুর স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান সাজিতকে মৃত ঘোষণা করেন। এবং হুমায়রাসহ আরেক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। স্বজনরা পরে অপর দুই শিশুকে গফরগাঁও থেকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে হুমায়রাসহ অপর শিশুকে হাসপাতালে ভর্তি করান।চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হুমায়রা মারা গেলেও অপর শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে। পাগলা থানার উপপরিদর্শক এসআই আনোয়ার হোসেন বলেন, শিশু পারিবারের কেউ বিষয়টি থানায় জানায়নি। পরে রাতে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। এ ব্যাপারে নিহত শিশুদের স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে