ভালুকায় বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে কুরোচিপুর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। প্রসিকিউশন মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সাথী আক্তার উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার সাথী বিউটি পার্লারের মালিক। রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে হবিরবাড়ীর আমজাদ আলীর মেয়ে সাথী আক্তার তার বিউটি পার্লারে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন কুরোচিপুর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। ঘটনাটি স্থানীয় বিএনপির নেতাকর্মী নজরে আসলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে উত্তেজিত বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। সাথী আক্তার ফেইসবুক লাইভে এসে বলেন আমার একটি কাপড়ের ব্যবসা ও বিউটি পালার ব্যবসা রয়েছে। কয়েকদিন আগে আমার দুইটি দোকানের তার চুরে কেটে নিয়েছে। বিদুতের কারনে ব্যবসা ঠিক মত করতে পারছি না। এসব বিষয় নিয়ে ক্ষোভে কিছু কথাবার্তা বলেছি। কিন্তু বিডিওটি তাৎক্ষণিক বাতিল করে দেয়া হয়েছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় নেতাকর্মীরা সাথী আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। সোমবার দুপুরে সাথী আক্তারকে প্রসিগেশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।