সৈয়দপুরে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৪ জুন, ২০২৬, ১১:২৮ এএম
সৈয়দপুরে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান

নীলফামারীর সৈয়দপুরে আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)-এর ৩৪তম সালানা উরস মোবারক এবং হাফেজ ছাত্রদের দস্তারবন্দী  অনুষ্ঠানের আয়োজন করা হয়।। শুক্রবার রাতে শহরের ইসলামবাগ কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ওই মাহফিলের আয়োজন ছিল। এতে প্রধান আলোচক হিসেবে নসিহত পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এবং চ্যানেল আইয়ের ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপক শাইখুল হাদিস মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। 

বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন ঐতিহাসিক চিনি মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা শাহিদ রেজা রিজভী, কানজুল ইমান মডেল মাদ্রাসার পরিচালক মুফতি মুহাম্মদ খুরশিদ আলম নুরী রিজভী, আলমপ্রেস জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ বেলাল রেজা আত্তারী এবং রসুলপুর বায়তুল আল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল ওয়াহেদ আশরাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট হাসনেন ইমাম সোহেল। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সৈয়দপুর শাখার সদস্যসচিব শাহেদ আলী কাদেরী, মাদ্রাসা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুর রউফ, খানকাহে সুফিয়ার সাজ্জাদানশীন হাফেজ মাওলানা রিদওয়ান আল কাদেরী, কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার আব্দুল ওহাব রিজভীসহ শহরের বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ। মাহফিলে কুরআনখানি, খতমে গাউসিয়া শরীফ, নাতে রাসুল (সা.), মিলাদ মাহফিল এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা হযরত তৈয়্যব শাহ (রহ.)-এর পুণ্যময় জীবন, আধ্যাত্মিক সাধনা, বিশ্ব সুফি ধারায় তাঁর অবদান এবং মানবকল্যাণে তাঁর দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। মাদ্রাসার এক ছাত্র, যিনি পবিত্র কুরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তাঁকে দস্তারবন্দীর মাধ্যমে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। সবশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে