নীলফামারীর সৈয়দপুরে নোভেরা পেইন্টের আয়োজনে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মুন্সিপাড়া ঈদগাহ মাঠে। শনিবার অতিথি ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর হার্ডওয়্যার ও রং ব্যবসায়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফ হোসেন। প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি মোঃ আব্দুল্লাহ আল রাফায়, প্রধান নির্বাহী কর্মকর্তা, নোভেরা পেইন্টস, মোঃ শাহাদাত হোসেন জেনারেল ম্যানেজার নোভেরা পেইন্টস ও মোঃ জাহাঙ্গীর আলম ম্যানেজার ব্যান্ড এন্ড মার্কেটিং নোভেরা পেইন্টস। এছাড়াও ছিলেন ব্যবসায়ি ও সমাজসেবক আক্তার হেসেন ফেকু, জেলা ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠুসহ অনেকে। টুর্নামেন্টে ১১ জন খেলোয়াড় নিয়ে দুটি দল অংশগ্রহণ করে। খেলাটি সিনিয়র ও জুনিয়র দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এবং প্রতিটি ম্যাচ ছিল ১০ ওভারের।
খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও প্রাণচাঞ্চল্য। খেলোয়াড়দের পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তোলে। আয়োজকরা জানান, ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এমন আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খেলোয়াড় ও অতিথিদের মাঝে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দ্বিতীয় পর্বে উপজেলার প্রায় দুই শতাধিক রং মিস্ত্রি ও ব্যবসায়িদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মতবিনিময়। পরে তাদের প্রত্যেককে ছাতাসহ বিভিন্ন পণ্য সামগ্রী উপহার দেয়া হয়।