গফরগাঁওয়ে প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে স্মরণ সভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ১৪ জুন, ২০২৬, ০৫:৩৬ পিএম | প্রকাশ: ১৪ জুন, ২০২৬, ০৫:৩৬ পিএম
গফরগাঁওয়ে প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে স্মরণ সভা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

পাঁচবাগ ইউনিয়ন বিএনপি প্রতিষ্ঠাকালীন আহবায়ক মোঃ আছাব উদ্দিন ওয়াকিল ঢালীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকদল নেতা আনিসুজ্জামান আসলামের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসান, উপজেলা যুবদলের আহবায়ক সরদার মোঃ খুররম, বিএনপি নেতা মোঃ আখতার হোসাইন।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা সারোয়ার জাহান বাহার, কৃষকদল নেতা খোকন ঢালী, মাজহারুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদল নেতা নবী হোসেন, ইবনে আজহার মাহমুদ, শেখ মোফাখখারুল হক টুটুল, জেলা দক্ষিণ যুবদল নেতা মাইদুল ইসলাম রিপন, আলম রোশন সোহেল, মৎস্যজীবি দলের সদস্য সচিব নাজমুস সাকিব, মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আহবায়ক মাহমুদুল হাসান সুজন, শ্রমিকদল নেতা সাদ্দাম হোসেনসহ অনেকে প্রমূখ। সভা শেষে নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।