মেলান্দহে ইয়াবাসহ আটক ১

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৪ জুন, ২০২৬, ০৫:৩৯ পিএম
মেলান্দহে ইয়াবাসহ আটক ১

জামালপুরের মেলান্দহে ৫০ পিস ইয়াবাসহ লাল মিয়া (৩৯)কে আটক করেছে পুলিশ। লাল মিয়া আদিপৈত গ্রামের নূরুল ইসলাম কামারের ছেলে। অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানিয়েছেন, ১৩ জুন দিবাগত রাতে মাদক নির্মূলের অভিযানকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে