মেলান্দহে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৪ জুন, ২০২৬, ০৫:৪০ পিএম
মেলান্দহে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নে আইনশৃঙ্খলা সভা শনিবার বিকেল ৫টায় শাহীন বাজারে অনুষ্ঠিত হয়।  ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-ওসি তদন্ত নাজমুল জান্নাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপপুলিশ পরিদর্শক হুমায়ুন কবির, প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী, সাংবাদিক আলমগীর আহম্মেদ  শাহজাহান, নাংলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজু, মাওলানা সোলায়মান কবির প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে