সরকারিভাবে বরাদ্দকৃত ২০২৫-২৬ চক্রের ভিবব্লিউবির কার্ডধারীদের মাঝে জুন মাসের ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে ভিবব্লিউবির ৩৩৫ জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় ইউপি সদস্য-সদস্যা, সরকারিভাবে নিয়োগকৃত কর্মকর্তা, ইউপি সচিবসহ স্থানীয় গণ্যমান্য বক্তিরা উপস্থিত ছিলেন।