আশাশুনির কাঁকড়াবুনিয়ায় প্রতিপক্ষের আক্রমনে আহত ৬

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৭:৪৪ পিএম
আশাশুনির কাঁকড়াবুনিয়ায় প্রতিপক্ষের আক্রমনে আহত ৬

আশাশুনিতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে উপজেলার শ্রীউলা ইউনিয়নের কাঁকড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে মৃত গফুর সানার ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

লিখিত এজাহার সূত্রে জানাগেছে, কাঁকড়াবুনিয়া গ্রামের মৃত জব্বার সানার ছেলে জামাল সানা, জামাল সানার ছেলে শরিফুল ইসলাম, মৃত আমির হোসেনের ছেলে রেজাউল সরদার, মৃত আঃ রহমানের ছেলে বাবু গাজী ও আঃ রহমান সানার ছেলে হযরত আলী সানা বাদী ও বাদীর পরিবারের লোকজনদের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে দীর্ঘদিন হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছে। গত ১৪ জুন বাদী হাসেম সানার বাড়ী যাওয়ার পথে সন্ধ্যা ৬:৪৫ দিকে জামাল সানার বাড়ির সামনে ওয়াপদা রাস্তার উপর পৌছানো মাত্রই প্রতিপক্ষ হাতে দা, রড, জিআই পাইপ, হাতুড়ী ও বাঁশের লাঠি সহকারে বাদীর পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদী মৌখিক প্রতিবাদ করলে এলোপাতাড়ী মারপিট করে শরীরে রক্তজমাট বাধা জখম করে। বাদীর ছোট ভাই দ্বীন মোহাম্মদ সানা, বাদীর ভাগ্নে জসিম ও সাহিদুল, চাচাতো ভাগ্নে তরিকুল ইসলাম সানাকে হত্যার চেষ্টা ও হাড়ভাঙ্গা ররক্তাক্ত জখম ও শার্টের পকেটে থাকা ২২,০২০ টাকা নিয়া নেয়। বাদীর স্ত্রী জ্যোৎস্না খাতুনকে মারপিট, কাপড় চোপড় টানাটানি করে বেআব্রু করতঃ শ্লীলতাহানী ঘটিয়ে ১ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে নেয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে খুন করে লাশ গুমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। গুরুতর আহত বাদী, ভাই দ্বীনমোহাম্মদ, ভাগ্নে জসিম, জাহিদুল ইসলাম ও তরিকুল ইসলামকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে দীনমোহাম্মদ ও তার দুই ভাগ্নেকে ২য় দফা মারপিট করা হয় বলে জানাগেছে।

আপনার জেলার সংবাদ পড়তে