জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে জরিয়ে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৭:২৭ পিএম
জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে জরিয়ে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে জড়িয়ে "শীর্ষ কাগজ" পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ক্ষেতলাল উপজেলা শাখা। সংগঠনটির পক্ষ থেকে এই সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস রহমান মিলন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুন ২০২৬ ইং তারিখে "শীর্ষ কাগজ" পত্রিকার ২৭তম সংখ্যায় 'খাদ্য প্রতিমন্ত্রীর নামে কথিত তিন হাজার কোটি টাকা লুটপাট সংক্রান্ত' একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অনুমাননির্ভর, অসৎ উদ্দেশ্যে প্রণোদিত এবং সত্যের অপলাপ মাত্র।

ছাত্রদলের নেতৃবৃন্দ দাবি করেন, উক্ত প্রতিবেদনে আনা কোনো অভিযোগেরই আইনগতভাবে গ্রহণযোগ্য বা প্রমাণযোগ্য কোনো তথ্য বা দলিল উপস্থাপন করা হয়নি। শুধুমাত্র যাচাই-বাছাইহীন কাল্পনিক ও মনগড়া তথ্যের ওপর ভিত্তি করে এ ধরনের একটি সংবেদনশীল ও গুরুতর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি ও সততার পরিপন্থী।

প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয় যে, 'মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ' নামক প্রকল্পটি মূলত ২০১৪ সালে শুরু হয়ে ২০২৩ সালেই তার মেয়াদ সমাপ্ত হয়েছে। অথচ দীর্ঘ সময় আগে (ডিসেম্বর ২০২৩) মেয়াদ শেষ হয়ে যাওয়া একটি প্রকল্পের সাথে বর্তমান খাদ্য প্রতিমন্ত্রীর নাম ও ছবি জড়িয়ে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ক্ষেতলাল উপজেলা ছাত্রদল মনে করে, জনমনে বিভ্রান্তি ছড়ানোর অসৎ উদ্দেশ্যে এবং প্রতিমন্ত্রীর মানহানি করতেই এই বানোয়াট প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এই মিথ্যা ও অসত্য প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে