তানোরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) :
| আপডেট: ১৭ জুন, ২০২৬, ০৭:৩৯ পিএম | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০৭:৩৯ পিএম
তানোরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস

রাজশাহীর তানোরে কৃষি অধিদপ্তর তানোর অফিসের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সপরমেশন ফর নিউট্রিশন, এন্টার প্রেরনরশিপ এ্যান্ড রেসিরিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুভাস কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেরা মৎস্য অফিসার সাজু চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাহাদৎ হোসেন প্রমুখ। এসময় বিবিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পার্টনার কার্যক্রমের বিবিন্ন বিষয়ে ডিসপ্রেতে প্রদর্শন ও প্রকর্প কর্য্যক্রম পর্র্দশনী স্টলে উপজেলায় উৎপাদিত সুসম ও পুষ্টি সম্পূর্ণ খাদ্যপন্য বিভিন্ন ফল পদর্শন করা হয়। প্রধান অতিথি ও সভাপতিসহ অতিথিবৃদ্ধ এবং কৃষকসহ সুধীজন স্টল গুলো ঘুরে দেখেন।

আপনার জেলার সংবাদ পড়তে