হামের উৎপত্তি বেড়েই চলছে, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০৫:৪৫ পিএম
হামের উৎপত্তি বেড়েই চলছে, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের উৎপত্তি বেড়েই চলছে। এতে প্রতিনিয়ত শিশুদের তাজা প্রাণ ঝরে যাচ্ছে। খালি হচ্ছে মায়েদের ভরা কোল। সবশেষ গত ২৪ ঘণ্টায়ও হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ জন। 

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১১১ জন, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জন।

গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন। গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৬৮ শিশুর। 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে