রহনপুরে জামায়াতের কর্মী সম্মেলন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৮:৩৩ পিএম
রহনপুরে জামায়াতের কর্মী সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু। প্রধান অতিথির বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইয়াহিয়া খালেদ ও তরিকুল ইসলাম বকুল, প্রবীন জামায়াত নেতা ডা:মো:শহীদুল্লাহ, মাইনুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী মানিক রায়হানসহ অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে