মহাদেবপুরে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০৭:৫৩ পিএম
মহাদেবপুরে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

নওগাঁর মহাদেবপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলা সদরের সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বের করা হয়। রঙবেরঙের ফেস্টুন, বাংলাদেশের জাতীয় পতাকা ও আর্জেন্টিনার পতাকায় শোভিত কয়েকশ’ আর্জেন্টাইন সমর্থক র‌্যালিতে অংশ নেন। তারা মিনি ট্রাক ও মোটরসাইকেলযোগে আর্জেন্টিনা আর মেসি নামের শ্লোগান দিতে দিতে নেচে গেয়ে উল্লাশ প্রকাশ করেন। র‌্যালিতে অংশগ্রহণকারিরা রঙিন ধোঁয়া ছড়িয়ে, ভূভূজেলা বাজিয়ে ও মোটরসাইকেলে একটানা হর্ণ বাজিয়ে নিজেদের উপস্থিতি জানান দেয়। র‌্যালিটি উপজেলা সদর ও আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। এসময় সড়কের দুধারে অসংখ্য মানুষ হাত নেড়ে তাদের সমর্থন জানান। আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ব্যানারে মূলত: র‌্যালিটিতে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম সবুজ। আর্জেন্টিনার ১০ নং জার্সিতে নিজের নাম মুদ্রিত করে গায়ে দিয়ে উপজেলার অনেক গণ্যমান্য ব্যক্তিও র‌্যালিতে অংশ নেন। এদের মধ্যে রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, ছাত্র, আবালবৃদ্ধবণিতা। র‌্যালিটি এলাকায় ক্রীড়ামোদিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে