প্রধান অতিথি-সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

শনিবার শিল্পকলা একাডেমিতে নদীমাতৃক শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৬, ১০:১৭ পিএম
শনিবার শিল্পকলা একাডেমিতে নদীমাতৃক শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

নদীমাতৃক বাংলাদেশের জনজীবন, সাহিত্য ও ঐতিহ্য নদীকে কেন্দ্র করে আবর্তিত হয়। নদী ও সংস্কৃতির মেলবন্ধন তুলে ধরতে এবং চাঁদপুর জেলার সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল করতে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে নিয়মিত নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে  এবার আয়োজন হতে যাচ্ছে  'নদীমাতৃক' শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।আগামীকাল ০৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ জুন ২০২৬ খ্রি. তারিখ বিকাল ৪টায় জেলা প্রশাসন, চাঁদপুর এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'নদীমাতৃক' শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন-জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান। সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে নদীভিত্তিক গান, নৃত্য, কবিতা ও লোকগান পরিবেশিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন অনুষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে