সেনবাগে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ১০:৪৩ এএম
সেনবাগে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

নোয়াখালীর সেনবাগে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিরাজ (৩৫) ও মো. মাসুদ (৩৪)-কে আটক করা হয় দুই ছিনতাইকারীকে। গত ১৬ জুন মঙ্গলবার  সেনবাগ উপজেলার ডোমনাকান্দি এলাকায় জনৈক সাকিব (২৪)-এর চালিত অটোরিকশাটি চারজন ছিনতাইকারী ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর সেনবাগ থানা পুলিশ তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সিরাজ (৩৫) ও মো. মাসুদ (৩৪)-কে আটক করা হয় নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরন করলে আটককৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন  সেনবাগ উপজেলার মহিদীপুর এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। সেনবাগ থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে