ইউনিটি ফর গুড প্রকল্পের আওতায়

নড়াগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৬, ১০:৪৩ পিএম
নড়াগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পহরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৮ জুন) রোটারি ক্লাব অব চিটাগাং মিডটাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম আহমেদ আলী পিএইচএফ ও কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম এর যৌথ উদ্যোগে ইউনিটি ফর গুড প্রকল্পের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বি এম নজরুল ইসলাম কাবুল, কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউপি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।” রোটারিয়ান এস এম আহমেদ আলী পিএইচএফ বলেন, “বৃক্ষরোপণ একটি মহৎ ও মানবকল্যাণমূলক কাজ। এটি আমাদের মহান করে তোলে এবং ইসলামের দৃষ্টিতে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা।”

‎পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মাঝে একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে