পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধি ধারাবাহিক অভিযানের আরো ৪জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪ জন মাদকসেবীকে আটক করে। এরা হলোন,উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কোর্নিপাড়া গ্রামের মৃত বোধা প্রামানিকের ছেলে শহিদুল প্রামানিক (৫৫),বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের গোলজার প্রামানিকের ছেলে রনি প্রামানিক (৩৫) ও ইসমাইল সরদারের ছেলে হাবিবুর রহমান (৪৫) এবং মুলগ্রামের নজরুল ইসলামের ছেলে শুকুর আলী (৩০)। পরে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শহিদুল প্রামানিককে এক মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমা করেন। অপর ৩ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিনই মাদকদ্রব্য বিক্রেতা ও মাদকসেবীদের আটক করা হচ্ছে। গত দেড়মাসে ৩৫ জন মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। থানায় নিয়মিত মামলা হয়েছে ১৫টি।