দিঘলিয়ায় কাব স্কাউট ইউনিট লিডার কোর্সের শুভ উদ্বোধন

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০১:০৪ পিএম
দিঘলিয়ায় কাব স্কাউট ইউনিট লিডার কোর্সের শুভ উদ্বোধন

বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার আয়োজনে ৫৪৭ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স (১৮--২২জুন) দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১ টায় উক্ত কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউট দিঘলিয়া উপজেলা সুজন দাশ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সোসাইটির আহবায়ক ইঞ্জিনিয়ার  হাসিবুর রহমান সাদ্দাম আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজিং সোসাইটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার  ওয়াহিদ মোরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাউল ইসলাম রিজু দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়। উক্ত কোর্সে স্বাগত বক্তব্য রাখেন উক্ত কোর্সের কোর্স লিডার মোল্লা হুমায়ুন কবির বাবুল এ এল টি ও আঞ্চলিক উপকমিশনার বাংলাদেশ স্কাউট খুলনা। উক্ত কোর্সে দিঘলিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে