নাসিরনগরে মৎস্য চাষীদের প্রদর্শনী উপকরন বিতরণ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০২:৩৯ পিএম
নাসিরনগরে মৎস্য চাষীদের প্রদর্শনী উপকরন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা মৎস্য ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান এসব উপকরণ বিতরণ করেন।এসময় তিনি বলেন "মৎস্য চাষকে আরও লাভজনক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই উপকরণগুলো চাষিদের উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে সহায়তা করবে। বিশেষ করে এরেটর ব্যবহারের মাধ্যমে মাছের পুকুরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা সম্ভব হবে, যা মাছের সুস্থ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।  উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,উপকারভোগী মৎস্য চাষি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,"ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প"-এর আওতায় ১২ জন রেজাল্ট ডেমোনস্ট্রেশন (জউ) ও প্রদর্শনী চাষির মধ্যে এরেটর মেশিন, চুন,সার,মাছের খাদ্য,পুকুর পাড়ে বৃক্ষরোপণের জন্য বিভিন্ন ফলজ ও বনজ গাছের বীজ ও চারা বিতরণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণ আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে