কিংবদন্তি হকি ও ফুটবল খেলোয়াড়

আব্দুস সাদেকের মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের শোক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০২:৪১ পিএম
আব্দুস সাদেকের মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের শোক

জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত সাবেক কিংবদন্তি হকি ও ফুটবল খেলোয়াড়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধরণ সম্পাদক জনাব আব্দুস সাদেক ২০ জুন ২০২৬ তারিখ শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ৮০ বছর বয়সে ঢাকার গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গণ একজন দক্ষ সংগঠক এবং একনিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্বকে হারালো। দেশ বরেণ্য এই সাবেক ক্রীড়াবিদ এবং সংগঠকের মৃত্যুতে বিওএ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং মহাসচিব মোঃ জোবায়েদুর রহমান রানাসহ বিওএ পরিবারের সকল সদস্য আব্দুস সাদেক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে