সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত যুবক মোঃ সামির মারাগেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। গত ১০ জুন সামির তার তিন সহযোগী সহ সেবারহাট বাজারে বাইক একডিডেন্ট করে গুরুতর আহত হন। দীর্ঘ ৯ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ১৯ জুন দুপুরে ইন্তেকাল করেন। সামির সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ভূঁইয়ার দিঘী সংলগ্ন কাশেম মেম্বার বাড়ির সাহাব উদ্দিন মিয়ার পুত্র।