কন্টিনজেন্সি প্ল্যান শেয়ারিং

দূর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কয়রায় কর্মশালা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৫:১৫ পিএম
দূর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কয়রায় কর্মশালা

দূর্যোগপ্রবণ উপজেলা খুলনার কয়রায় দূর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে ইউডিএমসি সদস্যদের কন্টিনজেন্সি প্ল্যান শেয়ারিং কর্মশালা অনুষ্টিত হয়েছে। শনিবার (২০জুন) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উন্নয়ন সংস্থা উত্তরণের সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  কর্মশালায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় বিষয়ে প্রস্তুতকৃত কন্টিনজেন্সি প্ল্যান উপস্থাপন করা হয়। এতে দুর্যোগের পূর্ব প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম, জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কয়রা সদর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফার রহমানের সভাপতিত্বে ও উত্তরণের প্রজেক্ট অফিসার তানিয়া সুলতানার সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কযরা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,  ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, শেখ আবুল কালাম আজাদ,নাজমুচ্ছায়াদাত, মোস্তফা শফিকুল ইসলাম,মাসুম বিল্লাহ, মূর্শিদা খাতুন, শাহানার জামাল, ইউডিএমসি সদস্য মুনসুর রহমান সানা,ফরহাদ হোসেন  মনিরুজ্জামান, আশিকুজ্জামান, এবি সিদ্দিকি, উত্তরণের ভলেন্টিয়ার শীবানি সরকার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে