আশাশুনির কুল্যার মোড় মসজিদে চুরি

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৭:৫৪ পিএম
আশাশুনির কুল্যার মোড় মসজিদে চুরি

আশাশুনি উপজেলার কুল্যার মোড় বায়তুন নুর মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) সকালে এ চুরির ঘটনা ঘটে। শনিবার ভোরে ফজরের নামাজের পরে মসজিদের গেটে তালা খুলে রাখা ছিল। সংঘবদ্ধ চোরেরা জনাকীর্ণ সড়কের পাশে মানুষের চোখ ফাঁকি দিয়ে মসজিদে ঢ়ুকে ব্যবহৃত পানি উঠানোর মোটর ও সোলারের একটি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। ফলে মুসল্লিদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে