বিরলে মাদকের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুললো এলাকাবাসী

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর):
| আপডেট: ২০ জুন, ২০২৬, ০৭:৫৫ পিএম | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৭:৫৫ পিএম
বিরলে মাদকের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুললো এলাকাবাসী

বিরলে মাদকের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুললো এলাকাবাসী। সাধারণ জনগণ দেখলো আড়ালে গিয়েও মাদক ব্যবসা বা মাদকসেবন করা অসম্ভব।  আর সংবাদ পেয়ে পুলিশ আটক করলো দু'জনকে।

শনিবার দুপুরে থানার দেয়ালের পাশেই সরকারি ডাংকবাংলোর ভিতরে মাদকের এমন কারবার দেখে মাদককারবারীদের নিজ এলাকার সচেতন ব্যক্তিবর্গ জনপ্রতিরোধ গড়ে তুলেন। এসময় মাদককারবারীদের নিকট কে মাদক নিতে আসছে এমন নজরদারী রাখায় শেষপর্যন্ত মাদক শৌচাগারের হাউজে ফেলে দিতে গিয়েও আর নিজেদেরকে রক্ষা করা সম্ভব হয়ে উঠেনি। এলাকাবাসী সরকারি ডাংকবাংলোর ভিতরে অবস্থানরত  কেয়ারটেকার হাচেন আলী (৫৫) ও বিরল হঠাৎপাড়া গ্রামের সামসুল ওরফে বৈশাখু এর ছেলে মোজাহারুল (২৫) কে মাদকের কারবারকালীন হাতেনাতে আটক করে। থানা পুলিশ আটককৃতদের পুলিশি হেফাজতে নেয়। রাতে এ রিপোর্ট লেখাকালীন আটককৃত মাদককারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে