মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বিলকিস খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সোমবার দুপুর ১২ টায় সদর উপজেলার বেলতলা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলকিস খাতুন বেলতলা পাড়ার বাসার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, বিলকিস খাতুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান ওই নারী। অন্যদিকে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক জাব্বারুল। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন।