রামুতে সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে মানুষ

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) :
| আপডেট: ২৫ জুন, ২০২৬, ১১:০২ পিএম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ১১:০২ পিএম
রামুতে সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে মানুষ

কক্সবাজারের রামুর পশ্চিম মেরংলোয়ার দোকান পাড়া গ্রামের চলাচলের রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। ফলে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে স্থানীয় ইট ভাটা মালিক রফিকুল ইসলাম কোম্পানীর ইট ভাটায় যাতায়াতকারী যান চলাচলের ফলে এই রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে রাস্তা দিয়ে গাড়ি ও জন সাধারণের চলাচল ব্যাবস্থার চরম বিগ্ন ঘটছে। এছাড়াও স্থানীয় আলী আহাম্মদ নামে এক ব্যাক্তি রাস্তার এক পাশ সীমানা প্রাচীর দিয়ে দখল করে নেওয়ার অভিযোগও তুলেন গ্রামের ভুক্তভোগীরা। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের এই সমস্যা চলমান থাকায় পরিত্রাণ পাওয়ার জন্য ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে লিখিত আবেদন করেছেন। আবেদন এর প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন এর নির্দেশনা বড় যানবাহন চলাচল বন্ধ রাখতে ব্যাবস্থা গ্রহণ করেন। স্থানীয় গ্রামবাসী রাস্তাটি দ্রুত সংস্কার করে জন সাধারণের চলাচল উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে