আমরা জুলাই যোদ্ধা'কিশোরগঞ্জ জেলা কমিটির আয়োজনে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জননেতা মো মাজহারুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা জুলাই যোদ্ধা'কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মাসুম বিল্লাহ,সদস্য সচিব মোঃ মতিউর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,যুগ্ম আহ্বায়ক সুজন মিয়া,রতন ভূইয়া,রকি ভূইয়া,কামাল ফারাবি,গিয়াস উদ্দিন,রকি, সদস্য হাবিবুল্লাহ,সুজন,ফিরোজ মিয়া,সুজন মিয়াসহ কমিটির অনেকেই।
আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়। নবগঠিত এই কমিটি জেলার সকল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এমপি আশাবাদ ব্যক্ত করেছে। আমরা জুলাই যোদ্ধা কমিটির আহবায়ক মাসুম বিল্লাহ এমপির সাথে সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছেন।